ডালমিয়া,আম্বানি ,আদানীদের জন্য কেন্দ্র সরকার নোট বন্দী করেছিল, সাধারণ মানুষের জন্য নয় , সুব্রত মুখার্জী - The News Lion

ডালমিয়া,আম্বানি ,আদানীদের জন্য কেন্দ্র সরকার নোট বন্দী করেছিল, সাধারণ মানুষের জন্য নয় , সুব্রত মুখার্জী

 


দি নিউজ লায়নঃ    শুক্রবার মেদিনীপুর শহরে জেলা পরিষদের প্রদ্যুৎ স্মৃতি হলে তৃণমূল কংগ্রেসের  উদ্যোগে  বিভিন্ন সমাজের প্রতিনিধিদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি ,তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, বিধায়ক দিনেন রায়, প্রদ্যুৎ ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, তৃণমূল কংগ্রেসের নেতা সুজয় হাজরা ও গোপাল সাহা সহ আরো অনেকে। ওই সভায় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি তার ভাষণে বলেন বিজেপি কারো জন্য কিছু করে দেবে না, শুধু মুখে বড় বড় কথা বলছে ।ওরা গুজরাটে তৈরি ওরা যদি ক্ষমতায় না আসে ওরা মানুষের পাশে দাঁড়াবে না। 


কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছে ক্ষমতায় না থাকলেও আগামী দিনেও মানুষের পাশে মমতা থাকবেন। তিনি তার ভাষণে বলেন  রাজ্যের বর্তমান সরকার অনেক কাজ করেছে। বাংলা জুড়ে এখনো কিছু কাজ বাকি রয়েছে। যা আগামী দিনে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পার্টি বাংলায় তিনি রাজনীতি করেন তিনি বাংলায় থাকবেন। আর বিজেপি গুজরাটি পাটি গুজরাটে চলে যাবে। সেইসঙ্গে সুব্রত মুখার্জি বলেন শুধুমাত্র ডালমিয়া আম্বানি আদানির মতো শিল্পপতিদের জন্য নোট বন্দীর ঘটনা  ঘটিয়ে ছিল কেন্দ্রের বিজেপি সরকার, সাধারণ মানুষের জন্য নয়। ওই নোট বন্দির ফলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়েছে ।সেই সঙ্গে তিনি বলেন কিন্তু সরকারের ভুল শিল্পনীতির জন্য রাজ্যের জুট মিল গুলি ধুঁকছে এবং বহু কারখানা বন্ধ হয়ে গেছে। এর জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্র সরকারের উদাসীনতার জন্য সারা দেশের পরিস্থিতি খারাপ হয়েছে।


 তিনি বলেন যে কৃষিবিল কেন্দ্র সরকার পাশ করেছে সেই কৃষি বিল পুঁজিপতিদের খুশি করার জন্য। আম্বানি দের মত শিল্পপতিদের আস্থা পাওয়ার জন্য। কিন্তু চাষীদের জন্য নয়। ওই কৃষি বিল কৃষকদের  পক্ষে খুব খারাপ। তাই কৃষকরা কৃষি বিল বাতিলের দাবিতে প্রচন্ড শীত উপেক্ষা করেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন। গ্রামের উন্নয়ন করছে ,গ্রামে গ্রামে আদিবাসীদের পাকা বাড়ি তৈরি করে দিচ্ছে সরকার, গ্রামে গ্রামে রাস্তাঘাট তৈরি হচ্ছে।


 সব কাজ শেষ হয়েছে  বলছি না,  কিছু কাজ এখনো বাকি রয়েছে। তিনি বলেন গ্রামের মানুষ স্বাস্থ্য সাথী কার্ড এর ফলে বিশেষভাবে উপকৃত হচ্ছেন । গরীব মানুষের উন্নয়ন করা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয়।তাই তিনি বলেন যদি আপনারা মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দেবেন যদি মনে না করেন তাহলে ভোট দেবেন না ।তাহলে পাঁচ বছর ক্ষমতার বাইরে আমরা থাকবো, তাতে ক্ষতি কি। যদি মনে করেন গরিব মানুষের উন্নয়ন করেছে সরকার তাহলে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.